amrbangla
১৭ জানুয়ারী ২০২৫, ৩:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৮ জন

শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আ.লীগের পুনর্বাসন ঠেকাব: হাসনাত

বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ
বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার আলেম ওলামাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান, তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন।

তিনি বলেন, দেশে যেসব রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কীভাবে এতো সহজে আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন নিপীড়ন ভুলে গেলেন? ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে এত বছর তাদের অত্যাচার-নির্যাতনের বিচারের জন্য আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব।

ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না; যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।

দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মো. আল-আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার উপজেলা জামে মসজিদের খতিব সালেহ আহম্মাদ মুনিরী, অধক্ষ কবির আহম্মেদ, মাওলানা আওলাদ হোসাইন মুরাদী, মাওলানা আব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলা সমন্বয়ক মুক্তাদির যারিফ সিক্ত প্রমুখ।

অন্যদিকে, দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যও রাখেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০