স্টাফ রিপোর্টার
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৪ জন

৫০ লাখ ডলারে ‘মার্কিন নাগরিকত্ব’ বিক্রি করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চালু করা হবে ‘গোল্ড কার্ড’।

আর এই কার্ড পেতে ব্যক্তিকে খরচ করতে হবে ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি)। এই অর্থ ব্যয়েই মার্কিন নাগরিকত্ব মিলবে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এই পরিকল্পনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। কার্ডের মূল্য প্রায় ৫০ লাখ ডলার নির্ধারণ করছি। এটি গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে এসে এই কার্ড কিনতে পারবেন। (নাগরিক সুবিধা পেয়ে) তারা এখানে আরো ধনী হবেন, সফল হবেন এবং কর দেবেন। এর মাধ্যমে আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি হবে। ’

গোল্ড কার্ড বিভিন্ন দেশের ধনী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে আনতে সহায়ক হবে বলে জানান তিনি।  কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে বলে আশা করছেন ট্রাম্প।

কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন এই প্রক্রিয়া চালু হয়ে যাবে। তবে কীভাবে ‘গোল্ড কার্ড’ মিলবে বা এই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বর্তমানে ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেয়ে থাকেন। ‘ইবি-৫’ হলো এক ধরনের অভিবাসী ভিসা যা মূলত যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের দেওয়া হয়। এটি মূলত গ্রিন কার্ডের একটি সংস্করণ, যা পেতে হলে একজন অভিবাসীকে মার্কিন কোম্পানিতে কমপক্ষে ৮ অথবা সাড়ে ১০ লাখ ডলার বিনিয়োগ করতে হয়।

আর ‘ইবি-৫’ -এর পরিবর্তেই এবার আসছে গোল্ড কার্ড। সে অর্থে ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। এই পরিকল্পনাকে ‘দুর্দান্ত সিদ্ধান্ত’ বলে জোর দিয়ে বলছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এমন পরিকল্পনা নিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নতুন গোল্ড কার্ড চালু হলে  ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর ওপর প্রভাব পড়তে পারে বলে মত অনেকের।

ক্যাটো ইনস্টিটিউটের ইমিগ্রেশন স্টাডিজের পরিচালক ডেভিড বিয়ার  ‘গোল্ড কার্ড’ -কে অদ্ভুত পদ্ধতি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘একটি দেশ আপনাকে স্থায়ী বাসস্থান কেনার প্রস্তাব ‍দিচ্ছে, এটা কোনো দুর্দান্ত সিদ্ধান্ত বা ধারণা নয়।

তবে ট্রাম্পের সুরেই সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটকিন। তিনি ‘ইবি-৫ প্রোগ্রাম’কে হাস্যকর পদ্ধতি বলে অভিহিত করেছেন।

হাওয়ার্ড লুটকিন বলেন, ইবি-৫ প্রোগ্রাম ছিল সম্পূর্ণ অর্থহীন ও জালিয়াতিতে ভরপুর পদ্ধতি। এটি ছিল কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় মাত্র। তাই এই হাস্যকর প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে চালু করা হবে গোল্ড কার্ড। নতুন এই উদ্যোগ দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে এবং যুক্তরাষ্ট্রে আর্থিক ঘাটতি কমাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৩

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৪

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৫

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৬

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

৭

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৮

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৯

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১০

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১১

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১২

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৪

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৬

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১৭

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৯

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

২০