নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৫ জন

সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটায় ঝুঁকিতে স্বপন দাসের বাড়ি

মুন্সীগঞ্জের সিরাজদিখান  উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা এলাকায় অবাধে চলছে মাটি কাটার ধুম। 

গত দুইদিন ধরে মোজাম্মেল নামের ঠিকাদার অবৈধভাবে জোর করে অসহায় স্বপন দাসের বাড়ির মাটি কেটে কালভার্টের এপ্রোজ সড়কের জন্য এই মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে।

এখন সেটা হুমকির মুখে। মাটি কেটে নেওয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়েছে কোলা ইউনিয়নের ডাঃ মতিলাল দাসের ছেলে স্বপন দাস ও তার পরিবার  । মাটি কেটে নেওয়ায় বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার,সাংবাদিকদের নিকট অভিযোগ করেছে অসহায় স্বপন দাস। তবে ওই অভিযোগে কারো নাম দেওয়া হয়নি।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা এলাকায় খালের ওপর নির্মিত কালভার্ট সেতুর একপাশে পাশে গা ঘেঁষে স্বপন দাসের পৈত্রিক বাড়ির মাটি কাটা হচ্ছে। ভ্যাকু দিয়ে মাটি কাটার ফলে এতে চরম হুমকির মুখে পড়েছে স্বপন দাসের পৈত্রিক বাড়ি, যেকোনো সময় ধসে পড়তে পারে এ বাড়িটি।

স্থানীয়দের অভিযোগ, কালভাটের এপ্রোজ সড়কের জন্য ঠিকাদার জোড় করে বাড়ির পাশ  থেকে মাটি কেটে নিচ্ছেন ঠিকাদার।  উপজেলা প্রশাসন কে দিয়ে কাজ বন্ধ করলেও উপজেলা পিআইও এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয় না। পিআইও কোন ফোন রিসিভ করেন না। মাটি কাটা বন্ধ না করলে অতিমাত্রায় বৃষ্টি ও বর্ষায় স্বপন দাসের বাড়ি ভেঙ্গে খালে পরে যাওয়ার শঙ্কা রয়েছে।

এ বিষয়ে কোলা গ্রামর আজিজ হাওলাদার বলেন,ঠিকাদার জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ কালভাটের জন্য এপ্রোজ সড়কের মাটি ভরাটের কোন টাকা বরাদ্দ হয়নি ?  কেন নিরিহ স্বপন দাসের বাড়ির মাটি কেটে এনে কালভাটের এপ্রোচ সড়ক তৈরী হচ্ছে।

স্বপন দাস বলেন,আমরা অসহায় গরীব মানুষ। জোর করে ঠিকাদার কালভাটের সড়কের জন্য আমার বাড়ির মাটি কেটে নিয়ে যাচ্ছে।। মাটি গভীরতা করে কাটার ফলে আমার ঘড় যেকোনো সময় ধসে যেতে পারে। দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে কথা বলতে চাইলে ঠিকাদার বলেন আমি অবৈধভাবে  কোন মাটি কাটিনি আমার কাটা মাটি স্বপন দাসের বাড়ির পাশে রেখে ছিলাম তা কেটে এনেছি মাত্র।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন অবগত রয়েছে। ভ্যাকু দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেওযা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০