স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৩ জন

শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে জন সমাবেশ

শুক্রবার(১৮ এপ্রিল) বিকেলে শ্রীনগর দোহার সংলগ্ন  কাদিরের দোকান লিটল  ষ্টার কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মানিকের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর  সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।  

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন , সরকারের কাছে আমাদের দাবী আপনারা বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে  আপনাদের কথা রাখুন। আগামীতে বাংলার মানুষ যদি বিএন পি কে ভোট দেয় তাহলে  আবার এ দেশের  মানুষ শান্তিতে থাকতে পারবে। যুবকদের চাকরি হবে ।

 প্রধান বক্তা হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির আরেক সদস্য  মোঃ শহিদুল ইসলাম মৃধা বলেন, মুন্সীগঞ্জ ১- আসনের জন্য তারেক রহমান যেহেতু আবদুল্লাহ ভাই কে পাঠিয়েছেন , তাই সিদ্ধান্ত  একটাই -তা হলো তারেক রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম , উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল , শহিদুল ইসলাম কারাল , আযম খান , মোঃ আলী খান সাগর, নুর ইসলাম বেপারী,যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, ফয়সাল আহাম্মদ রনি,  এমদাদুল ইসলাম রজিন, আশরাফুল ইসলাম শুভ, যুবদল যুগ্মসম্পাদক শেখ মোঃ মাসুদ ,  কৃষকদল সভাপতি শাহালম , ও বাঘড়া ইউনিয়ন বি এন পির সহসভাপতি জাকির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

২

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৩

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

৫

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

৬

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৮

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৯

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১০

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১১

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১২

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৩

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১৫

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১৬

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৮

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৯

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

২০