নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৫, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

শ্রীনগরে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণ নাশের হুমকি

মুন্সীগঞ্জের শ্রীনগরে জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য বাদীসহ তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পূর্ব খৈয়াগাঁও এলাকায় এ হুমকির ঘটনা ঘটে।

এব্যাপারে ভুক্তভোগী দ্বীন ইসলাম বাদী হয়ে হুমকি দাতা উজ্জল শেখসহ ৪জনের বিরুদ্ধে থানায় একটি ডায়রী করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, মামলা মোকদ্দমা জের ধরে গত ১৫ মার্চ রাত ৭টার দিকে একই এলাকার মনির শেখ,আওলাদ শেখ,উজ্জল শেখ,অহিদুল শেখ,খোরশেদ শেখ,ইকবাল শেখ,আরশেদ শেখ, সাগর শেখ ও শহীদ শেখসহ আরো অজ্ঞাত নামা ২০-২৫ জন ভুক্তভোগীসহ তার স্ত্রী রুপা বেগম ও বড় ভাই আসলাম শেখকে বে-আইনীভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্য দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে এবং বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ঘরে থাকা স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

 এঘটনায় দ্বীন ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে। ঐ মামলায় উজ্জল, আরশেদ, সাগর ও শহিদগং বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ভুক্তভোগী দ্বীন ইসলামকে আসামীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে গালিগালাজ করে এবং মামলা তুলে না নিলে ভুক্তভোগীসহ তার পরিবারকে প্রাণের মেরে ফেলার হুমকি দেয়।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ বলেন, এ মামলার মুল বিবাদীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। বাদীকে মামলা তুলে নেয়ার  হুমকির ঘটনায় থানায় একটি ডায়রী করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০