নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২০ জন

লৌহজংয়ের পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (১৯ মার্চ) বুধবার দিনগত রাত ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে চারজনকে আটক করা হয়। আটককৃত একজনকে  ২ লাখ টাকা জরিমানা ও ০৩ (তিন) মাসের কারাদণ্ড এবং বাকি তিন জনকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা ও প্রত্যেককে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক কৃত ৪ জন হলো পারভেজ শেখ, আনোয়ার শেখ, আবু তালেব ও মো. সাব্বির।

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড, নৌপুলিশ ও আনসার সদস্যবৃন্দ সহযোগিতা করেন। তিনি আরও জানান,অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০