স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৭ জন

মুন্সীগঞ্জে বিএনপির শোভাযাত্রায় সংঘর্ষ

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার(১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতের মধ্যে মো: শুভ (২৮) ও শীমন (২০) নামের দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় গোসাইবাগএলাকায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করেজেলা বিএনপি। এতে অংশ নেয় জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। 

এরপর বেলা সাড়ে ১২টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অংশ নেয়া কিছু নেতাকর্মীর মধ্যেকথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে তা রূপ নেয় কিলঘুষি ও সংঘর্ষে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। পরে নেতাকর্মীদেরহস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উত্তর ইসলামপর ও পঞ্চসার এলাকা থেকে আগত কর্মীদের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ জানান, ‘আমি মিছিলের অগ্রভাগে ছিলাম। পেছনে কারা হট্টগোল করেছে তাআমি দেখিনি। পরে আমার নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কথা কাটাকাটির জোরে কয়েকজনের মধ্যে ঘটনা ঘটতে পারে।তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে’।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম জানান, দুপুরে দু’জন চিকিৎসা নিয়েছে। তাদের শরীরেআঘাতের চিহ্ন ছিল। জরুরি চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিছুটা হট্টগোলের খবর পেয়েছি। তবে নিজেরাই তা মিটিয়েনিয়েছে। কোন পক্ষ অভিযোগ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০