নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৫, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৯ জন

মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিশ্রুতিকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০২৫ সালের ফেব্রুয়ারির নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে ফলাফল ঘোষণা করা হয়। তিনি নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ সফলভাবে সম্পন্ন করা প্রার্থীদের নাম মেধাক্রম অনুসারে ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে হবে আপনাদের প্রতিটি কাজে।”

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নারায়ণগঞ্জ জনাব ইসরাত জাহান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল), নরসিংদী জনাব বায়েজিদ বিন মনসুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ জেলার টিআরসি পদে ২০টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক স্ক্রিনিং শেষে ২৪১ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্য থেকে ১৪৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন এবং ২৩ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১০

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১১

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১২

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৩

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৪

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৫

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৬

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১৭

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৮

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৯

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

২০