নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

মুন্সিগঞ্জে চালককে মেরে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় চালককে মেরে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। এর আগে ভোরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের কাছে গণপিটুনির স্বীকার হন তিনি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশাতে যাত্রী বেসে উঠেন ৪ জন। মাঝপথে গলায় ছুরি চালিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন।
এসময় অটো চালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি ৩ জনকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোচালকসহ ৩ অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
নিহত জহির (৩৫) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা।
আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা হলেন, মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)।
তারা সকলেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন ওসি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০