নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৮ জন

বাজেটের আকার কমেছে, রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করেছে। এটি চলতি অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

অর্থনৈতিক চাপ, বৈদেশিক মুদ্রার ঘাটতি ও রাজস্ব প্রবৃদ্ধির সীমাবদ্ধতাকে সামনে রেখে এই তুলনামূলকভাবে ছোট বাজেট প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবিত বাজেট কাঠামো উপস্থাপন করেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে প্রায় ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাকি অংশ আসবে এনবিআর বহির্ভূত উৎস এবং অন্যান্য আয় থেকে। তবে পূর্ববর্তী বছরের মতো এবারও রাজস্ব ঘাটতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অর্থনীতিবিদরা।

খাত লক্ষ্যমাত্রা (কোটি টাকা)
মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ৫ লাখ কোটি টাকা, এনবিআর ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। অন্যান্য ৭০ হাজার কোটি টাকা।

সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়
জনগণের জীবনযাত্রার মান বজায় রাখা এবং দ্রব্যমূল্যের চাপ মোকাবেলায় সরকার সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন বাজেটে এই খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১৭ শতাংশ।

এই বরাদ্দের আওতায় আসবে
বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী সহায়তা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, হতদরিদ্রদের জন্য খাদ্য ও নগদ সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি, আশ্রয়ণ প্রকল্প ও কর্মসংস্থান কর্মসূচি।

অর্থ সচিবের মতে, ‘দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীকে সহায়তা করাই আগামী বাজেটের অন্যতম অগ্রাধিকার। আমরা কম খরচে বেশি সুফল নিশ্চিত করতে চাই।’

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ দেয়া হয় ২ লাখ ৬ হাজার ৫৬৯ কোটি টাকা, ভৌত অবকাঠামো খাতে ২১ লাখ ৬ হাজার ১১১ কোটি টাকা, সাধারণ সেবা খাতে ১ লাখ ৬৮ হাজার ৭০১ কোটি টাকা, অন্যান্য খাতে বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৫ হাজার ৬১৯ কোটি টাকা।

এবারের বাজেট হবে একটি অন্তর্বর্তী ও সংযত বাজেট। যেখানে বড় প্রকল্প বা মেগা উন্নয়নের পরিবর্তে গুরুত্ব পাচ্ছে জনজীবনের মৌলিক চাহিদা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা।

নিয়ম ভেঙে প্রথমবারের মতো বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার এই বাজেট উপস্থাপন করা হবে আগামী ২ জুন সরাসরি সম্প্রচার করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০