নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৫ জন

নগদ-এ ২৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচার

দুদক

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ-এ ২৩০০ কোটি টাকার জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার নগদের প্রধান কার্যালয়ে অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখতে অভিযান কার্যক্রম পরিচালনা করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। অভিযানের পর গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায় তারা।

তানজির আহমেদ বলেন, ‘আমরা নথিপত্র সংগ্রহ করেছি। দুদকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার আগে এসব নথিপত্র খতিয়ে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘নগদের ৭০ শতাংশের বেশি মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের। তাই, বিদেশে অর্থ পাচার করা হয়েছে কি না তা আমরা খতিয়ে দেখব। এ ছাড়াও নগদের পেছনে আওয়ামী লীগের কে বা কারা রয়েছেন এবং ডাক বিভাগের সঙ্গে অন্যায্য চুক্তিতে কে কে প্রভাব রেখেছিল সেটিও যাচাই করা হবে।’

এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে ১,৭০০ কোটি টাকা পাচার এবং ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে।

জানা গেছে, নগদের চটকদার বিজ্ঞাপন দেখে যেকোনো মানুষ মনে করবেন এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে প্রতিষ্ঠানটির ৭০ ভাগের বেশি শেয়ার অংশীদার হলেন বিদেশি বিনিয়োগকারী। অভিযোগ রয়েছে নিয়ম না মেনে গ্রাহকদের ডিপোজিটরের টাকা সরিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করেছে, ফলে গ্রাহকরা ট্রানজেকশন করতে পারলেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, যা সম্পূর্ণ অনৈতিক।

এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে নগদের প্রধান কার্যালয়ে দুদক অভিযান কার্যক্রম পরিচালনা করেছে। ঘণ্টাব্যাপী অভিযানে বেশকিছু নথিপত্র সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা।

দুদক কর্মকর্তা জানান, নগদ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেবে তারা। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন।

যাদের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়েছে তাদের শনাক্ত করতে নগদের অভিযান কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে দুদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০