নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮২ জন

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। তারপর থেকেই এ পদে মাহফুজ আলমের নাম আলোচিত হচ্ছিল। বাংলানিউজে এ বিষয়ে ‘নাহিদ ইসলামের পদে আসছেন উপদেষ্টা মাহফুজ’ শিরোনামে সংবাদও প্রকাশ হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজ আলমের দপ্তর বণ্টন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

পদত্যাগী নাহিদ ইসলামের অধীনে থাকা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন হলেও আরেক মন্ত্রণালয়, অর্থাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক।

৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। যদিও এতদিন তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০