নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮২ জন

কক্সবাজারে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে কক্সবাজারের সকল উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসময় কক্সবাজার জেলার ভাতাভোগী ৩০৩ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সম্পন্ন করা হয়। 

শুক্রবার (২৮ মার্চ) সকালে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়ো দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট উপপরিচালক আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম । এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী সহ অনেকে।

জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই ঈদ উপহার তাঁদের প্রতি মহাপরিচালক মহোদয়ের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ।  কক্সবাজারে কর্মরত  সকলকে সক্ষমতা অর্জনের পাশাপাশি ন্যায় ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন এবং বাহিনীর মহাপরিচালকের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই ধরণের উদ্যোগের ফলে সদস্যরা নতুন উদ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন সবাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০