অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ৩:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬১ জন

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।

‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এ ছাত্রনেতা তার পদত্যাগ ও নির্বাচনে অংশ না নেওয়ার কারণসহ বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন।

মাহফুজ আলম বলেন, এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না। কারণ আমি দেখছি যে এটি সঠিক সময় নয়। আর এনসিপি-জামায়াত জোট— এই জোটের কারণেই আমি এনসিপিতে যোগ দিচ্ছি না। এটি একটি পরিষ্কার অবস্থান। আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরণের আদর্শিক দ্বিমেরু রাজনীতি নিয়ে কথা বলেছি। যেমন, জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের ‘অল্টার ইগো’ (পরিপূরক সত্তা)। জামায়াত হলো আওয়ামী লীগের অল্টার ইগো। সুতরাং, আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।

তিনি আরও বলেন, আমরা তাদের বর্তমান অবস্থায় চাই না। তারা নিজেদের পরিবর্তন করতে পারে, তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে।

আপনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন; সবাই আশা করেছিল আপনি এনসিপিতে যোগ দেবেন। কেন আপনি তা করলেন না? আর এনসিপি-জামায়াত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কী কী কারণে আপনি সরে দাঁড়ালেন? দ্য উইকের এমন প্রশ্নে জবাবে মাহফুজ আলম বলেন, এনসিপি-জামায়াত জোটের পুরো বিষয়টা… এটি বিভিন্ন মহলের সঙ্গে কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই ঘটেছে যারা সিদ্ধান্ত নিচ্ছিল। যেমন, এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোনো জোট হতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে পুকুর থেকে হৃদয়নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

১

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

২,৫০০ ব্যাগের বেশি রক্তের ব্যবস্থা করেছেন শ্রীনগরের মোঃ রবিন হোসেন

৩

৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম

৪

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

৫

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

৭

৭ দফা দাবীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লং মার্চ মাওয়া প্রান্ত অতিক্রম

৮

শ্রীনগরে ভাগ্যকুল মান্দা শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯

মুন্সীগঞ্জে বাবাকে কুপিয়ে জখম, ৬ বছরের শিশুকন্যাকে হত্যা

১০

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

১১

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

১৩

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

১৪

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

১৫

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

১৬

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

১৭

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

১৮

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

২০