স্টাফ রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৩ জন

ইতালির কাজের ভিসা নিয়ে যা বলল দূতাবাস

ইতালির কাজের ভিসা (ওয়ার্ক ভিসা) আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত করা হয়েছে। ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র নেওয়া হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার ইতালির দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দূতাবাস ১৭ অক্টোবরের পূর্ববর্তী বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করছে যে, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুসারে, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যু করা সব ‘নুল্লা ওস্তা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আইন ডিক্রি ১৪৫ এর বিধান অনুযায়ী, ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ এই ‘নুল্লা ওস্তাগুলোর’ পুনর্মূল্যায়ন করবে।

সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে ‘নুল্লা ওস্তা’ পুনর্মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস ওই ‘নুল্লা ওস্তা’ ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে।  ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কয়েকশ ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত, ঢাকায় কাজের ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। আগ্রহীদের কাজের ভিসা আবেদন পুনরায় চালুর বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাসের সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

গত ২২ অক্টোবরের পর ইস্যু করা ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিলে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।  এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আগামীকাল

১

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

২

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৪

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৫

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৬

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৭

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৮

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৯

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১০

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১১

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১২

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৪

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৫

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৭

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৮

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৯

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

২০