নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৮ জন

হাসিনার বক্তব্যে ভারতের ভূমিকা নেই, বাংলাদেশি দূতকে ডেকে বলল দিল্লি

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল  ইসলামকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাউথ ব্লকে তলব করা হয়েছে।

তাকে জানানো হয়েছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক ভালো সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে এটা দুঃখজনক যে, বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে ‘নেতিবাচকভাবে’ চিত্রিত করে, অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখান থেকেই বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, যেখানে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে উসকানি ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করে আসছে ঢাকা।

রণধীর জয়সওয়াল জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে, যাতে ভারতের কোনো ভূমিকা নেই। এটিকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে ফেলা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না। যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। আমরা আশা করি যে, বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে।

ক্ষমতাচ্যুত হওয়ার ষষ্ঠ মাস পূর্ণ হওয়ার দিন গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন। এ নিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। দিল্লিতে আশ্রিত হাসিনাকে বক্তব্য-বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের ওপর চাপ তৈরির আহ্বান জানান অভ্যুত্থানকারীরা।

পরদিন বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। পরে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম, তিনি (শেখ হাসিনা) যেন সেখান থেকে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন। তিনি গতকাল আবার বক্তব্য দিয়েছেন। এজন্য ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ভারত জানিয়েছে শেখ  হাসিনা বিদেশি প্লাটফর্ম (যুক্তরাষ্ট্রের) ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্লাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০