নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

ব্যাংক অ্যাকাউন্ট কয়টি, কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট। যেটিতে স্থিতি আছে মাত্র ১০ হাজার ৬৯৮ টাকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি নিজেই এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। ওই অ্যাকাউন্টে ২০২৪ সালে ২১ আগস্ট থেকে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।

এ সময় পর্যন্ত তার ব্যাংক আ্যাকাউন্টে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে। উত্তোলন করা হয়েছে নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা।

নাহিদ বলেন, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।

আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার ২৮ টাকা রয়েছে। তিনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারও নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারও সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।

গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম।   তিনি উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

নতুন দলের দায়িত্ব নিতে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে থেকে কাজ করতেই এ সিদ্ধান্ত নেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১১

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১২

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৩

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

১৪

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৫

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

১৬

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

১৭

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১৮

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১৯

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

২০