নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৭ জন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু

সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (ফেব্রুয়ারি ১৫) বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস কমিশনে শুরু হওয়া এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক চলবে।

 

বৈঠকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ অংশ নিয়েছেন।

এছাড়া, ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর)  চেয়ারম্যান  মোস্তফা জামাল হায়দার, সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন একরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন বেপারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুর রকিব, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, পিএনপির চেয়ারম্যান ফিরোজ আহমেদ লিটন প্রমুখ অংশ নিয়েছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের এটিই প্রথম সভা। পরর্বর্তীতে এরকম আরও সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিভিন্ন বিভাগভিত্তিক সংস্কার কমিশনের পাশাপাশি সংস্কার বাস্তবায়নে সব রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে জাতীয় ঐক্য তৈরিতে অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন গঠন করে। এই কমিশনের প্রধান অধ্যাপক ইউনূস নিজেই। অন্য কমিশনের প্রধানেরা এই কমিশনের সদস্য।

আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং পদক্ষেপ সুপারিশ করবে এই কমিশন। কমিশনের মেয়াদ কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস।

জাতীয় ঐকমত কমিশনের বৈঠককে ঐতিহাসিক দিন উল্লেখ করে প্রেসসচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। এটা প্রস্তুতিমূলক সভা। এ বৈঠকে ২৬ দল ও জোটের ১০০ জনের মতো নেতা অংশ নিয়েছেন। আমরা যতগুলো দলকে আমন্ত্রণ জানিয়েছি সবাই এসেছেন।

আমন্ত্রিত দল ও জোটের বিষয়ে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক কমিট, এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ,  বাংলাদেশ খেলাফতে মজলিস, ডেমোক্রেটিক লেফট ইউনিটি, লেবার পার্টি, বাংলাদেশে জাসদ, গণঅধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়তে উলামায়ে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব দল থেকে নেতৃবৃন্দ বৈঠকে অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০