নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২২ জন

ছাত্রলীগের বিচার চেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের স্মারকলিপি

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে কলেজ অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

স্মারকলিপি দেওয়ার আগে ঢাকা কলেজের শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বেশ কয়েকমাস অতিবাহিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

তিনি বলেন, ছাত্রলীগের যে কজন সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তাদের ছাত্র-জনতাই ধরে পুলিশে সোপর্দ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখনো অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার জন্য কোনো সাঁড়াশি অভিযান বা শক্ত পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য কোনো রকম অনুশোচনা প্রকাশ করেনি বরং বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

ছাত্রলীগের উদ্দেশে নাছির উদ্দীন নাছির বলেন, আপনারা আর কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এবং গত সাড়ে ১৫ বছরে দেশের প্রতিটি ক্যাম্পাসে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন, তার বিচার বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, আমরা সন্ত্রাসী ছাত্রলীগের বিচার দাবি করছি। একইসঙ্গে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিভিন্ন ক্যাম্পাসের দায়িত্বে থাকা স্বৈরাচারের দোসরদের বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি হবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্বার্থ ভুলুণ্ঠিত হয়, এমন রাজনীতি ঢাকা কলেজ ছাত্রদল কখনো করব না।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, হায়াৎ মাহমুদ জুয়েল, মাসুদ রানা, হাবিবুর রহমান হাবিব, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০