স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬১ জন

মুন্সিগঞ্জে পত্রিকা বন্ধের হুমকিতে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন

মুন্সিগঞ্জের স্থানীয় সংবাদভিত্তিক অনলাইন পত্রিকা ‘আমার বিক্রমপুরে‘র সম্পাদক শিহাব আহমেদের বিরুদ্ধে অপপ্রচারেরঅভিযোগ এনে পত্রিকাটি বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় মুন্সিগঞ্জের জুলাই শহিদ পরিবার ওআহত গেজেটেড জুলাই যোদ্ধাবৃন্দ।

এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনকারীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক শিহাব আহমেদকে রাজনৈতিকট্যাগ দিয়ে তার পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখার অপচেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলনে মুন্সিগঞ্জে ৪–৫ জন সাংবাদিকমাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। তার মধ্যে শিহাব আহমেদ অন্যতম। বিগত ফ্যাসিস্ট আমলেও তিনি সকল অন্যায়ের বিরুদ্ধেলিখেছেন, এখনো সেই ধারাতেই আছেন। এতে অনেকের কাছে চক্ষুশুল হলেও জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা তারপাশে আছে।

‘এভাবে কারও ব্যক্তিগত চরিত্র হনন ও পেশাগত কাজে বলপ্রয়োগের চেষ্টা করা জুলাই চেতনার বিপরীত।‘ – মন্তব্য করেনমানববন্ধনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গত বছরের ৫ আগস্ট ঢাকায় নিহত মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ছাত্রদল নেতা মানিক মিয়াশারিক চৌধুরীর পিতা আনিস চৌধুরী, ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম মোল্লা, নুরমোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা বেগম, নানী শেফালি বেগম, খালু মো. কামাল কাজী, রিয়াজুল ফরাজীর বড় মেয়ে রিয়ামনি। জুলাই যোদ্ধা মুক্তার হোসেন, নাজমুল হাসান শাওন, সীমান্ত হাসান প্রমুখ।

প্রসঙ্গত; গত ১৬ মে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ‘ ব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিকশিহাব আহমেদকে ‘ফ্যাসিবাদের দোসর‘ ট্যাগ দিয়ে তার সম্পাদিত আমার বিক্রমপুর অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়ার দাবিতোলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আগামীকাল

১

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

২

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৪

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৫

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৬

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৭

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৮

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৯

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১০

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১১

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১২

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৪

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৫

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৭

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৮

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৯

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

২০