স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৬ জন

সিরাজদিখানে নিজ ঘরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেপুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামে নিজ দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকেতার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির শেখের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ওই গ্রামেরই কোরবান আলী শেখের ছেলে।

ভবনের নিচতলার ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে পানির মোটর চালু করতে গিয়ে তিনি আমির শেখকে ডাকতেদ্বিতীয় তলায় যান। এসময় সিঁড়ির পাশে একটি কক্ষে মেঝেতে বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। তার মুখ, হাত ও পা বাঁধা ছিল।চিৎকার দিলে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায়আমির শেখ একাই থাকতেন। তার চার মেয়ের সবাই বিবাহিত। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আগামীকাল

১

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

২

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৪

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৫

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৬

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৭

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৮

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৯

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১০

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১১

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১২

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৪

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৫

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৭

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৮

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৯

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

২০