স্টাফ রিপোর্টার
১৮ মে ২০২৫, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৪ জন

লৌহজংয়ে ঘোলতলী বাজারে অবৈধ বাস পার্কিং: মোবাইল কোর্টে ৫ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোলতলী বাজার এলাকায় একাধিকবার সতর্ক করার পরও অবৈধভাবে রাস্তার উপর বাসপার্কিংয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ মে) এই অভিযান পরিচালনা করেন লৌহজংউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান চলাকালে দণ্ডবিধি, ১৮৬০–এর ২৯১ ধারায় পাঁচজনকে আটক করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদানকরা হয়। অনাদায়ে তাদের ৭ (সাত) দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও সকলেই জরিমানার টাকা পরিশোধ করায়কারো কারাদণ্ড কার্যকর হয়নি।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,মো. মাসুদ রানা, পিতা– রাজ্জাক বেপারী, গ্রাম– খেতেরপাড়া, লৌহজং।মো. শাকিল, পিতা– মো. আবু তাদের মোল্লা, গ্রাম– সুন্দিসার, লৌহজং।মো. সাদ্দাম, পিতা– মৃত তাহাজদ্দিন শেখ, গ্রাম– মশদগাঁও, লৌহজং।মো. হানিফ ঢালী, পিতা– আয়নাল হক ঢালী, গ্রাম– গাওদিয়া, লৌহজং।মো. আউয়াল শেখ, পিতা– হযরত আলী শেখ, গ্রাম– রোজদি, শ্রীনগর।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন জানান, “তাদের পূর্বেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারাকর্ণপাত না করায় এবার প্রথমবারের মতো প্রতীকীভাবে সামান্য অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের ব্যবস্থা নেওয়াহয়েছে। তবে ভবিষ্যতে যদি তারা আবারও একই কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, জনদুর্ভোগ কমাতে ও সড়কশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আগামীকাল

১

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

২

শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২

৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

৪

হাসিনাকে ফেরাতে কী করবে ভারত, জানাল নয়াদিল্লি

৫

সাময়িকভাবে বন্ধ থাকবে ৩১ ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন

৬

বাংলাদেশের কেনার আলোচনার মধ্যেই চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত

৭

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

৮

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে বুঝবেন যেভাবে

৯

যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা

১০

বিশ্বকাপ ফাইনাল: হাফটাইম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ফিফা

১১

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

১২

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়, সব ম্যাচ দেখাবে বিটিভি

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৪

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

১৫

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

১৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

১৭

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

১৮

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

১৯

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

২০