নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

মুন্সীগঞ্জে শ্রীনগর থানায় ভুয়া অতিরিক্ত ডিআইজি আটক করেছে পুলিশ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় ভুয়া পরিচয় দিয়ে নিজেকে অতিরিক্ত ডিআইজি পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছেপুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ (৬৮) তিনি শ্রীনগর থানাধীন মজিদপুর দয়হাটা গ্রামের মৃতহাসান উদ্দিন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ থানায় এসে নিজেকে অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে একটিহারানো জিডি করার চেষ্টা করেন। সময় ডিউটি অফিসার সাবইন্সপেক্টর গোলাম মোস্তফার কাছে নিজের পরিচয় তুলেধরেন তিনি।

তবে অফিসারের কাছে তার আচরণ কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদেতিনি জানান, তিনি ২০০৬ সালে অবসরে গেছেন। বিষয়টি তার বয়সের সঙ্গে না মিলায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ নিজে তাকে জিজ্ঞাসাবাদ করলে, পুলিশের বিভিন্ন পেশাগত বিষয়েপ্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং পরিস্থিতি আঁচ করতে পেরে শেষমেশ স্বীকার করেন যে তিনি ডিআইজিনন।

জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, তিনি একজন সুদের ব্যবসায়ী এবং পেশায় তাতিবাজারে লেনদেনের সঙ্গে যুক্ত। তারবিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তিনি শ্রীনগর জেল হাজতে আটক রয়েছেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাকিল আহমেদ জানান, “লোকটি অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে থানায় একটিহারানো জিডি করতে আসেন। পরিচয় যাচাইবাছাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ে। পরে তাকে কৌশলে জিজ্ঞাসাবাদ করেনিশ্চিত হওয়া যায় যে তিনি একজন প্রতারক।

ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীনগর থানায়  মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০