নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৬ জন

শ্রীনগরে ৭৫ ব্যারেল ভোজ্য তেলসহ ট্রাক ডাকাতি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭৫ ব্যারেল ভোজ্য তেলসহ একটি ট্রাক ডাকাতি হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছনবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

 বুধবার দুপুরে ট্রাকে লাগানো জিপিএস ট্র্যাকিং করে ট্রাকটি (চট্ট মেট্রো ট ১১-৮১২০) শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাও জামে মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়। 

 

পুলিশ জানায়, উদ্ধার করা ট্র্যাকে ১৮ ব্যারেল তেল পাওয়া গেছে। বাকী ৫৭ ব্যারেল তেল খোয়া গেছে। ট্রাকটি মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নারায়নগঞ্জ ডিপো থেকে তেল নিয়ে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি উপজেলার ছনবাড়ি এলাকায় আসলে একটি কালো রংয়ের পিক-আপ সামনে এসে ব্যারিকেট দেয়। এসময় অজ্ঞাতনামা ছয়জন ট্রাকের চালক রাসেল বিশ্বাস ও হেলপার আলামিন হোসেনকে পিকআপে তুলে নেয় এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রনে নিয়ে পদ্মাসেতু টোল প্লাজার দিকে চলে যায়। পরে চালক ও হেলপারকে জোর পূর্বক জুস পান করালে তারা অচেতন হয়ে পরে। রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ ছনবাড়ি এলাকা থেকে রাসেল ও আলামিনকে অচেতন অববস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  প্রতিটি ব্যারেলে প্রায় ৪০০ লিটার হিসাবে খোয়া যাওয়া ৫৭ ব্যারেলে তেলের পরিমান প্রায় ২৯ হাজার লিটার। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, ট্রাকটি পদ্মা সেতুর টোল প্লাজা থেকে হয়তো ইউটার্ণ করে পুনরায় শ্রীনগরের দিকে এসেছে। তেল উদ্ধার ও চক্রটির সন্ধানে পুলিশ কাজ করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরের বালাশুরে সরকারি দীঘি দখলের চেষ্টা থানায় অভিযোগ

ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক

ইশরাকের আসনে ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু

ভোটকেন্দ্রের সামনে বস্তাভর্তি টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন

প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

১০

নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ

১১

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি আনোয়ারুল

১২

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব ধরণের পদ থেকে বহিষ্কার

১৩

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

ফজর পড়েই শুরু পরিকল্পনা বাস্তবায়ন, বিটিভির ভাষণে জামায়াত আমির

১৫

এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমান

১৬

শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার

১৭

নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরু

১৮

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

১৯

শ্রীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

২০