আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী  শেখ মো:  আব্দুল্লাহ পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। ধানের শীষ বিজয়ের লক্ষে রবিবার বিকেল থেকে রাত ৮ পর্জন্ত শ্রীনগর উপজেলার উত্তর কোলাপাড়া,কোলাপাড়া বাজার,সমষপুর বাসস্ট্যান্ড,দোগাছি বাজার,কেউট-চিড়া,দক্ষিণ পাইকসার বটতলা ও দক্ষিণ পাইকশা পূর্ব পাড়ে উঠান বৈঠক,পথসভা ও গণসংযোগ  করেন।

গণসংযোগ শেষে তিনি বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য রাখেন শেখ মো: আব্দুল্লাহ। এসময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে তার প্রতিক ধানের শীষ মার্কায় ভোট চেয়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।