মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষ বিজয়ের লক্ষে মঙ্গলবার বাদ আছর পাটাভোগ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপনের সঞ্চালনায় বিশিষ্ট সমাজ সেবক হাছেন খোকনের সার্বিক ব্যবস্থাপনায়, অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সহ-সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ,বিএনপি নেতা আনোয়ার মেম্বার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন,উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ।