আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বুধবার ১৮ জুন ২০২৫৪ আষাঢ় ১৪৩২

আড়িয়াল বিলে মোবাইল কোর্ট অভিযান: ৫০ পিস চায়না দুয়াইর ও জাল ধ্বংস

আড়িয়াল বিলে মোবাইল কোর্ট অভিযান: ৫০ পিস চায়না দুয়াইর ও জাল ধ্বংস
আড়িয়াল বিলে মোবাইল কোর্ট অভিযান: ৫০ পিস চায়না দুয়াইর ও জাল ধ্বংস

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে অবৈধ চায়না দুয়াইর জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেউপজেলা প্রশাসন।

১৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিন উদ্দিন–এর দিকনির্দেশনায় এমোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী সোহেল।

অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) জনাব মোঃ আজিজুল ইসলাম এবংশ্রীনগর থানা পুলিশের একটি দল। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাদিঘাট থেকে নবাবগঞ্জ পর্যন্ত আড়িয়াল বিল  এলাকাজুড়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৫০টি চায়না দুয়াইর জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলাপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।