আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
মঙ্গলবার ১৩ মে ২০২৫৩০ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে দিনেদুপুরে ছিনতাই ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ

সিরাজদিখানে দিনেদুপুরে ছিনতাই ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ
সিরাজদিখানে দিনেদুপুরে ছিনতাই ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিনেদুপুরে ২৮ লক্ষ ৮৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন–সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন গংদের বিরুদ্ধে।অপরদিকে অবৈধভাবে মাটিকাটার প্রতিবাদ করায়হামলার অভিযোগ তুলেছে লতব্দী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে। এতেউভয় পক্ষের কয়েক জন আহত হয়েছে।

মঙ্গলবার ১৩ মে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রেজিস্টার অফিস সামনে এই ঘটনা ঘটে।

শামসুদ্দিন খান খোকন বলেন,আমি জমি রেজিস্টার

করতে গেলে আগে পরিকল্পিত ভাবে মোস্তাফিজুর রহমান রিপন সহ আরো কয়েকজন আমাদের উপর হামলা চালিয়েআমাদের কাছে থাকা ২৮ লক্ষ ৮৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।পরিস্থিতি শান্ত

এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন–সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, খোকন গংদেরঅবৈধভাবে মাটিকাটার প্রতিবাদ করলে আমার ভাইসহ আমি এ হামলার শিকার হই। এর আগেও এরা আমার উপর হামলাকরে আহত করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান,এঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত করি। এবিষয়ে এখনো কেহ অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।