আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
রবিবার ২৭ এপ্রিল ২০২৫১৪ বৈশাখ ১৪৩২

লৌহজংয়ে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার 

লৌহজংয়ে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার 
লৌহজংয়ে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মো. খলিল শেখ (২৬), নামক এক ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মো. খলিল শেখ তিনি উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামের মৃত মানিক শেখেরছেলে৷ 

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, শনিবার সন্ধ্যায় ঢাকার উত্তরাএলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামী মো. খলিল শেখ তিনি গত মার্চ মাসের নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০ (সংশোধন–২০০৩) এর ৯(১) এর এজাহার নামীয় আসামী৷