আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
শনিবার ১২ এপ্রিল ২০২৫২৯ চৈত্র ১৪৩১

ভাগ্যকুলে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাগ্যকুলে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভাগ্যকুলে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও মাদক পরিবহনে মোটরসাইকেল জব্দ। অদ্য ১২/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৭.২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকূল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। শেখ হৃদয় (৩২), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- পশ্চিম বাঘড়া থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত হৃদয় পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। হৃদয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়ধীন।