আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বুধবার ৯ এপ্রিল ২০২৫২৬ চৈত্র ১৪৩১

সিরাজদিখানে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের, প্রধান আসামী গ্রেফতার!

সিরাজদিখানে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে জখমের  ঘটনায় মামলা দায়ের, প্রধান আসামী গ্রেফতার!
সিরাজদিখানে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের, প্রধান আসামী গ্রেফতার!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান এটিএম রুহুল আমিনের উপর  সন্ত্রাসী হামলারঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়।

হামলার শিকার এটিএম রুহুল আমিনের ছেলে মোঃ সাকলাইন বাদী হয়ে পশ্চিমরশুনিয়া গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোঃ মনির হোসেন (৫৫), মোঃ মনির হোসেনের ছেলে মোঃ মিঠুন শেখ (৩০),

মোঃ মান্নান শেখের স্ত্রী লিমা আক্তার (৩০)সহ ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন।যার নং –১২।মামলার প্রেক্ষিতে মামলার প্রধান আসামী পশ্চিম রশুনিয়া গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোঃ মনির হোসেন (৫৫)  রবিবাররাতে তার নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ। পরে  সোমবার সকালে তাকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়। এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার দৃপুর অনুমান পৌনে ১২ টার দিকেরশুনিয়া গ্রামের দুলাল মেম্বারের বাড়ীর সামনে রাস্তায় উপর রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম রুহুল আমিনের উপরসন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেনিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মানুন জানান, এ ঘটনায়একটি মামলা হয়েছে। মামলার এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।