আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫৬ চৈত্র ১৪৩১

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত
শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী গুরুত্বর  আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পূর্ব কেয়টখালী এলাকায়

এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আমজাদ শেখ(৬০) ও তার স্ত্রী জাহানার বেগম(৫৫)কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।এব্যাপারে আমজাদ শেখ বাদী হয়ে ভাই সিরাজুল ইসলামকে প্রধান বিবাদী করে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী আমজাদ হোসেন পরিবার ও ভাই সিরাজুল ইসলাম পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে আমজাদ হোসেন সরকারী নতুন টিউবওয়েলের পানি সিরাজুলের ঘরের পাশ্ব দিয়ে যাওয়াকে কেন্দ্র করে সিরাজুলসহ তার স্ত্রী নুর বেগম, ছেলে নুর ইসলাম, পুত্রবধু শেফালী বেগম ও নাতী মোন্তাসিরগং হাতে লাঠি শোঠা ও ইট নিয়ে আমজাদ ও তার স্ত্রী জাহাহারা বেগমকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সিরাজুলগং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকের অফিসার ডাঃ শারমিন জানান, আহতদের মধ্যে জাহানারা বেগম মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছি