আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বুধবার ১২ মার্চ ২০২৫২৭ ফাল্গুন ১৪৩১

শ্রীনগরে বিদেশি পিস্তল সহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে বিদেশি পিস্তল সহ যুবক গ্রেপ্তার
শ্রীনগরে বিদেশি পিস্তল সহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সজিব বেপারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১০।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজিব জাহানাবাদ এলাকার আব্দুল হক বেপারীর ছেলে ও একই এলাকার পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী।

র‍্যাব- ১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সজিব বেপারী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবত মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করা হয়েছে।