লেখা বা ছবি বদলে নিয়ে ডাউনলোড করুন
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩
নেপালে আকস্মিক বন্যায় (ফ্ল্যাশ ফ্লাড) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে । এছাড়া নিখোঁজ ৪০৩ জন ও উদ্ধার করা হয়েছে ১১৪ জনকে। খবর বিবিসির। বুধবার (২৬ আগস্ট) সকালে তিব্বত সীমান্তবর্তী একটি অঞ্চলে এই বন্যায় গ্রাম ও বেশ কয়েকটি প্রকল্প এলাকা ভেসে গেছে। এ ঘটনায় ভারতীয় শতাধিকসহ ৪০৩ জন পর্যটক নিখোঁজ রয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোত নেমে আসে। ধারণা করা হচ্ছে, এই পানি তিব্বতের দিক থেকে এসেছে। হঠাৎ পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাসুয়া জেলার তিমুরে এবং কাছের স্যাফ্রুবেশি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, যানবাহন, পণ্যসামগ্রী ও অন্যান্য সম্পদ পানির স্রোতে ভেসে গেছে।
তথ্য সূত্র: জাতীয় পত্রিকা ছবি: দৈনিক আমার বাংলা গ্রাফিক্স