লেখা বা ছবি বদলে নিয়ে ডাউনলোড করুন
শনিবার, ১৮ জুলাই ২০২৬
যে ৫ কৌশলে স্পেনকে হারাতে পারে মেসির আর্জেন্টিনা
চার বছর আগে কাতারের লুসাইলে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার লিওনেল মেসিদের সামনে সেই শিরোপা ধরে রাখার সুযোগ। সফল হলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপজয়ী তৃতীয় দেশ হবে তারা। সর্বশেষ ১৯৬২ সালে এই কীর্তি গড়েছিল ব্রাজিল। তবে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের নয় ইউরোপের চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা স্পেনকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা। সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেদের ফ্রান্সকে ২-০ গোলে হারানোর ধরনও তাদের শ্রেষ্ঠত্বের বড় প্রমাণ। অন্যদিকে আর্জেন্টিনার এবারের যাত্রা ছিল নাটকীয়তায় ভরা। কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়তে হয়েছে। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও জিতেছে তারা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর দুটি গোল করে ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। তাহলে রদ্রি, লামিনে ইয়ামালদের স্পেনকে হারাতে কী করতে হবে আর্জেন্টিনাকে? আল জাজিরার বিশ্লেষণ এবং দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, পাঁচটি জায়গায় সফল হওয়াই হতে পারে মেসিদের শিরোপা ধরে রাখার চাবিকাঠি। রদ্রির ছন্দ ভাঙতে হবে স্পেনের খেলার নিয়ন্ত্রণ থাকে রদ্রি ও ফাবিয়ান রুইসের হাতে। তাদের সামনে দানি ওলমো জায়গা বদলে খেলেন। এই তিনজন ছন্দ পেয়ে গেলে প্রতিপক্ষকে বলের পেছনে দৌড়ানো ছাড়া খুব বেশি কিছু করার থাকে না। আর্জেন্টিনার প্রথম কাজ তাই রদ্রিকে স্বাভাবিকভাবে বল গ্রহণ করতে না দেওয়া। তবে পরিকল্পনাহীনভাবে উঁচুতে উঠে চাপ প্রয়োগ করলেও বিপদ আছে। ছোট ছোট পাসে প্রথম চাপ কাটিয়ে ওঠার স্পেনের সহজাত ক্ষমতা রয়েছে। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো পারেদেসকে মাঝমাঠের জায়গা সংকুচিত রাখতে হবে। স্পেন বল ফুলব্যাকদের দিকে পাঠালে সেটিই হতে পারে আর্জেন্টিনার চাপ প্রয়োগের সংকেত। মাঝখানে রদ্রিকে স্বাধীনতা দিয়ে শুধু ইয়ামালকে আটকানোর চেষ্টা করলে ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুতই স্পেনের হাতে চলে যাবে। মেসিকে বিচ্ছিন্ন হতে দেওয়া যাবে না ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের বড় সময় মেসি আক্রমণভাগে একা পড়ে ছিলেন। কিন্তু জায়গা পাওয়ার পর তিনিই এনজো ফার্নান্দেজের সমতাসূচক এবং লাউতারো মার্তিনেজের জয়সূচক গোল তৈরি করেন। এই বিশ্বকাপে আট গোলের পাশাপাশি মেসির সহায়তা চারটি। গোল্ডেন বুটের লড়াইয়ে আট গোল ও তিন সহায়তা করা এমবাপ্পের চেয়ে আপাতত এগিয়ে আছেন তিনি। তবে এমবাপ্পে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারেন বলে এই লড়াই এখনো শেষ হয়নি। স্পেনের বিপক্ষে মেসিকে শুধু বল পায়ে দেওয়াই যথেষ্ট হবে না। তার সামনে ও দুই পাশে নিয়মিত দৌড় প্রয়োজন। হুলিয়ান আলভারেজ, জিউলিয়ানো সিমিওনে কিংবা লাউতারো যিনিই খেলুন, স্পেনের রক্ষণকে পেছনে সরিয়ে…
তথ্য সূত্র: জাতীয় পত্রিকা ছবি: দৈনিক আমার বাংলা গ্রাফিক্স