আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬২৭ মাঘ ১৪৩২

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক
শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো:আব্দুল্লাহ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। ধানের শীষের বিজয়ের লক্ষে সোমবার বিকালে উপজেলার শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা এস এম খালেক এর বাড়ি সবজিরহাটি গ্রামে উঠান বৈঠক করেন। পরে শ্রীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী  সংগঠনের উদ্যোগে ধাইসার থেকে একটি মিছিল বের হয় মিছিলটি সবজিহাটি পর্যন্ত এসে শেষ হয়। আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থনা করেন এবং আগামীতে মুন্সীগঞ্জ ১ আসনকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,বেকার মুক্ত সহ স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে ভুমিকা রাখার প্রতিশ্রুতি দেন।