আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
শনিবার ২৯ মার্চ ২০২৫১৫ চৈত্র ১৪৩১

শ্রীনগরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শ্রীনগরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
শ্রীনগরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। 

শনিবার দুপুর ১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার কয়কীর্তন গ্রামবাসী এই আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কয়কীর্তনের গ্রামের আবু বক্কর, শাহিন, নিরব, জয়, রোহান, রুমা বেগম, নার্গিস বেগম, চায়না বেগম, রিনা আক্তার, বিউটি বেগমসহ প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, গতকাল শুক্রবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই এলাকার ফারুক খান, রিয়াদ ও সৈকতগং আবু বক্করের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করে। এ ঘটনায় এলাকাবাসী মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোব সমাবেশের ডাক দেন।