আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬১৫ মাঘ ১৪৩২

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় যে ব্যবস্থা নিল ইসি

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় যে ব্যবস্থা নিল ইসি
শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় যে ব্যবস্থা নিল ইসি

শেরপুরের-৩ আসনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ কথা জানান তিনি৷

এছাড়া, এ ঘটনায় জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িত আসনটির প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইসি সচিব।

এ সময়, সাংবাদিকদের দাবিতে আগের মতোই ভোট পর্যবেক্ষণ পাশ দেয়া হবে বলে উল্লেখ করেন আখতার আহমেদ।