আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫১৮ চৈত্র ১৪৩১

লৌহজংয়ে মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা খুন

লৌহজংয়ে মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা খুন
লৌহজংয়ে মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা খুন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়েকে ইফটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতির ঘটনায় এম এ বাক্কার (৫৫) নামক এক বাবা খুন হয়েছেন।
নিহত ব্যক্তি উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার বাসিন্দা৷ তিনি উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন৷

মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার সাতঘড়িয়া মোড় রাস্তার পাশে এ হাতাহাতির ঘটনা ঘটে৷
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে৷

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন৷ নিহত এম, এ বাক্কারের মেয়ে জথী জানান, মৃত সিদ্দিক রহমানের ছেলে তোফায়েল আহমেদ ওরফে জামাল (৫০) সাতঘড়িয়া মোড় রাস্তার পাশে আমার সাথে কুরুচিপূর্ণ কথাবার্তা ও খারাপ আচরণ করে৷ আমাদের সাথে কথা কাটিকাটির সময় এক পর্যায়ে আমার বাবা সাথে হাতাহাতির ঘটনায় এক পর্যায়ে তোফায়েল আহমেদ ওরফে জামাল আমার বাবাকে মারধর, কিল, ঘুষি ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। জরুরী ভিত্তিতে উপজেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তোফায়েলের নামে থানা পুলিশের কাছে একটি অভিযোগ দাখিল করেছি।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ জানান, এম এ বাক্কারকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে কোন আঘাত চিহ্ন পাওয়া যায়নি। তবে হাটুতে চামড়া উঠে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে ও তার মুখ বাঁকা হয়ে গেছে। পরিবারের লোকজনকে তার মৃত্যু বিষয় নিশ্চিত করা হয়েছে।