আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫৫ আষাঢ় ১৪৩২

টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লার দাফন সম্পন্ন

টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লার দাফন সম্পন্ন
টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লার দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবারসকাল ১০ টায় আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে আউটশাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজানামাজের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিতছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ঢালী,শামসুকমান্ডার, ওসি তদন্ত কাজি মাসুদ রানা,এসআই জাহিদ হাসান সহ আরো অনেকে।

উল্লেখ্য রউফ মোল্লা বুধবার (১৮জুন) সন্ধ্যা ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার গুলশান  ইউনাইটেড হাসপাতালেমৃত্যুবরণ করেন।