আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
শনিবার ২৮ জুন ২০২৫১৪ আষাঢ় ১৪৩২

মুন্সিগঞ্জে গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা

মুন্সিগঞ্জে গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা
মুন্সিগঞ্জে গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আলী হোসেন মৃধা (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতা গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (২৮ জুন) বেলা ১টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর সামনে তিনি এমন কাণ্ড ঘটান।

আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পেশায় তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী। গোসল শেষে সাংবাদিকদের আলী হোসেন মৃধা জানান, তিনি ২০১৬ সালে রাজনীতিতে যোগ দেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি ইউপি সদস্য পদেও দায়িত্ব পালন করেন। এখন রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আলী হোসেন মৃধা বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার বোধোদয় হয়। তখন অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি ছিলাম আমার গ্রামে। আমি কোনো অনিয়ম বা বিতর্কে জড়াইনি। এখন থেকে আমি শুধু ব্যবসা নিয়েই থাকতে চাই, রাজনীতি নয়।’