আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
শুক্রবার ২৫ জুলাই ২০২৫১০ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ সকল নিহতদের রুহের মাগফেরাত কামনায় শ্রীনগরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায়  শিক্ষক- শিক্ষার্থীসহ সকল নিহতদের  স্মরণে শ্রীনগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামে ডাক্তার আলী হোসেন এর বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে  ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, দুলাল দাস, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, আবুল কালাম কানন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সিদ্দিকুর রহমান মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস প্রমুখ।