আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
সোমবার ১৯ মে ২০২৫৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনা, চালক ও হেলপার আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনা, চালক ও হেলপার আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনা, চালক ও হেলপার আহত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে মাওয়ামুখী লেনে এক সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকেরচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা দিকে একটি অজ্ঞাতনামা গাড়ির পেছনে একটি ফার্নিচার বোঝাই ট্রাকধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায় এবং চালক ও হেলপার কেবিনে আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ বলেন, “ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছি এবংদ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চালক ও হেলপারকে হাসপাতালে পাঠাই।”

এদিকে, ধাক্কা দিয়ে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজ্ঞাত ট্রাকটি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।