আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬১৪ মাঘ ১৪৩২

ঢাকায় গণসংযোগকালে জামায়াত নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ

ঢাকায় গণসংযোগকালে জামায়াত নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ
ঢাকায় গণসংযোগকালে জামায়াত নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ
ঢাকা-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জামায়াতের রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি।
বুধবার (২৮ জানুয়ারি) কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা জামায়াতের রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে দিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তার মাথায় চারটি সেলাই লেগেছে।
উল্লেখ্য, হামলার আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।